ছাতকে বিদ্যুৎ সংযোগে দূর্ভোগ কমাতে স্পট মিটারিং চালু করা হয়েছে- পীর মোহাম্মদ আলী মিলন
- Update Time : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব ও পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতি প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। এসব ভোগান্তির প্রতি লক্ষ্য রেখেই সমিতি বোর্ডের পক্ষ থেকে স্পট মিটারিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে গ্রাহকদের সময় ও ব্যয় দু’টোই কমেছে বলে তিনি দাবি করেন। সোমবার ২০নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শি গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ উপলক্ষ্যে মোহাম্মদগঞ্জ বাজারে আয়োজিত স্পট মিটারিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে অয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি সদস্য মনির উদ্দিনের সভাপতিত্বে শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউপি সদস্য সফিক মিয়া, সমাজসেবি মাষ্টার আব্দুল হান্নান, বাতির মিয়া তালুকদার, আব্দুল ছালিক মিলন তালুকদার। এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মিসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, বৃহত্তর কুর্শি গ্রামের ১২শ’পরিবারে পল্লী বিদ্যুৎ সংযোগের কার্যক্রম শুরু হয়ছে। সোমবার প্রাথমিকভাবে টিনশেড ঘরে সাড়ে ৬শ’ ও পাকা ঘরে সাড়ে ৮শ’ টাকা করে ২শ’ পরিবারের মিটার সিকিউরিটি আদায় করা হয়।



















