০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে বিদেশ যাত্রা উপলক্ষে শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা
- Update Time : ০১:১৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউপির বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা বেগমের বিদেশ যাত্রা উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজন মজুমদার।
এসময় বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুহেল আহমদ, শিক্ষিকা নমিতা রানী, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিক লিপি শম্মা, শিক্ষক জুয়েল আহমদ, আন্নি বেগম, সুনারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি



















