০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : ০১:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- জামালগঞ্জ থানার তেইল্লা (লামাপাড়া) গ্রামের গুলবাহার (৩৫) এবং দোয়ারাবাজার থানাধীন দ্বীনেরটুক গ্রামের রাসেদ আলী (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানা পুলিশের একটি টিম ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথারিটিলা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গুলবাহার ও রাসেদ আলীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোগাড়ি তল্লাশি করে ২০ বোতল AC BLACK, ২০ বোতল Ice Vodka ও ৪০ বোতল Officer’s Choice ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটোগাড়িটিও জব্দ করা হয়েছে।।ছাতক থানার এসআই সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ তোলা মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০১:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫