১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিদেশি মদসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

  • Update Time : ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বিদেশি ১৪০ বোতল মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগবাড়ী মহল্লার বাসিন্দা রশিদ আলী ওরফে কালা মিয়ার পুত্র কমর আলীকে বিদেশি মদসহ বুধবার সন্ধ্যায় ছাতক থানা পুলিশ আটক করে। স্থানীয়রা জানায়, শহরের রেলওয়ে মসজিদ মার্কেটের ইলেকট্রনিকস এন্ড টিভি সার্ভিসিং সেন্টারে পুলিশ তল্লাশী চালিয়ে টিভির ভিতরে লুকিয়ে রাখা ১৪০ বোতল বিদেশি অফিসার চয়েস মদ উদ্ধার করে। ওই সময় দোকানের মালিক কমর আলী দোকানে বসা ছিলো। জানা গেছে, কমর আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে টিভি সার্ভিসিংয়ের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতো। মুক্তার ইলেকট্রনিকস এন্ড টিভি সার্ভিসিং নামে রয়েছে তার নিজস্ব দোকান। ওই দোকানে বসেই কমর আলী দেশি-বিদেশি মদ বিক্রি করে। পুলিশ তার দোকেনে পুরানো টিভির বডির ভিতরে লুকিয়ে রাখা বিদেশি ১৪০ বোতল অফিসার চয়েস মদসহ তাকে আটক করে। ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাদক ব্যবসায়ী কমর আলীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ১৪০ বোতল বিদেশি মদসহ মাদক বিক্রেতা কমর আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বিদেশি মদসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

Update Time : ০১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২