ছাতকে বিএনপি নেতার মাতৃবিয়োগ নেতৃবৃন্দের শোক
- Update Time : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বারগোপী জটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল মুমিনের মাতা হাজী মুজাহিরুন নেছা (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার (১৪ আগস্ট) রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না–রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার (১৫ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটের সময় জটি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্বামী মরহুম হাজী হাদিস আলীর কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে। এদিকে মোহাম্মদ আব্দুল মুমিনের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি সৈয়দ তিতুমীর, আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল হোসেন, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।





























