১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিএনপির প্রার্থী মিজান চৌধুরীর গণসংযোগ

  • Update Time : ০২:৪৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাতকের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও মতবিনিময়ন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। শনিবার উপজেলার লাকেশ্বর বাজার, দোলারবাজার ও আলীগঞ্জ (বরাটুকা) বাজারে গণ সংযোগ ও মতবিনিময় করেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আফতাব আলীর সভাপতিত্বে লাকেশ্বর বাজারে, দোলারবাজার ইউনিয়ন বিএনপি নেতা আফতাব আলীর সভাপতিত্বে দোলারবাজারে ও ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলীগঞ্জ (বরাটুকা) বাজারে পৃথক ৩টি মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশবাসী দীর্ঘদিন পরে হলেও ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছে। ধানের শীষের বিজয় হলেই দেশে গণতন্ত্রের বিজয় হবে। মুক্ত হবেন কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ নির্বাচনে ধানের শীষের বিজয় ছাড়া আর কোন পথ খোলা নেই। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলনসহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বিএনপির প্রার্থী মিজান চৌধুরীর গণসংযোগ

Update Time : ০২:৪৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮