০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বানভাসি মানুষের পাশে লাফার্জ-হোলসিম লিমিটেড

  • Update Time : ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বন্যা কবলিত মানুষের মাঝে তৃতীয় পর্যায়ে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড। এই পর্যায়ে ছাতকের এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে লাফার্জ- হোলসিম। এর আগে দু”ধাপে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ওই কোম্পানি। বৃহস্পতিবার (৭ জুলাই) কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে প্রধান অতিথি হিসেবে ৩য় পর্যায়ের জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মেয়র আবুল কালাম চৌধুরী লাফার্জ-হোলসিমকে ছাতকবাসীর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “বানভাসি মানুষদের এই চরম বিপদের দিনে লাফার্জ-হোলসিম এগিয়ে আসায় তাদের কাছে তিনি কৃতজ্ঞ। খাদ্য সামগ্রী বিতরণের সময় কোম্পানির হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশন এবং সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, পৌর কাউন্সিলর নাজিমুল হক সহ লাফার্জ-হোলসিমের অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। লাজার্জের খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি নোয়ারাই গ্রামের আলিম উদ্দিন ও একই গ্রামের বাসিন্দা সাবিনা জানান, বন্যার শুরু থেকেই লাফার্জ-হোলসিম ত্রাণ বিতরণ করে যাচ্ছে। তারা একাধিকবার খাদ্য সহায়তা ভোগ করেছেন। এলাকার মানুষের বিপদে লাফার্জ-হোলসিম সব সময়পাশে দাঁড়িয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বানভাসি মানুষের পাশে লাফার্জ-হোলসিম লিমিটেড

Update Time : ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২