০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • Update Time : ০৯:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানমালার মধ্যে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ছিল উল্লেখযোগ্য। উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন। বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ছাতক সরকারী ডিগ্রি কলেজ মাঠে সমবেত হয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১৪২৯ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক র‍্যালী। ছাতক সরকারী ডিগ্রি কলেজের আয়োজনে ও র‍্যালী অনুস্টিত হয়েছে। এ ছাড়া ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, সরকারী টেকনিকেল স্কুল এন্ড কলেজ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়ারাই সরকারী প্রথমিক বিদ্যালয়, কনকচাঁপা খেলাঘর আসর ও মেঠোসুর সংগঠনের আয়োজন ও ছিল চোখে পড়ার মতো। উপজেলা প্রশাসনের বর্নাঢ্য র‍্যালীতে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিক কর্মীরা। বাংলার পল্লীবধূ, কৃষান-কৃষানী, মুক্তিযোদ্ধা, বর সহ পালকীতে নববধূ, জেলে, কামার-কুমার সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা র‍্যালীতে অংশ নেন। র‍্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাস, অধ্যাপক বাকের হোসেন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জয় দেব, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক তমাল পোদ্দার, অজয় কৃষ্ণ পাল, বঙ্কিম আচার্য্য, দুলন তরফদার, প্রনব দাস মিটু প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Update Time : ০৯:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২