ছাতকে বর্ণাঢ্য আয়োজনে কবি ইমামুল ইসলাম রানার জন্মদিন পালন
- Update Time : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সময়ের সাহসী কলম সৈনিক, সুনামগঞ্জের সু-সাহিত্যিক কবি ইমামুল ইসলাম রানার শুভ জন্মদিন অনুষ্ঠান। সুনামগঞ্জের ছাতকে শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের উদ্যােগে কবি ইমামুল ইসলাম রানার জন্মদিন উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঝিগলী গণ-পাঠাগারে নানান কর্মসুচির মধ্যেদিয়ে আনুষ্ঠানিকভাবে কবি’র জন্মদিন পালন করা হয়েছে।

উপজেলার ঝিগলী স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন রওশনের পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিন উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের উদ্বোধন করেন ছাতকের জনতা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মোঃ মোজাহিদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি সৈয়দ আজমল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আলী আসগর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুহুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম খোকন, ফয়জুল ইসলাম, শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের সহ-সভাপতি আছির ফয়ছল, তোফায়েল আহমদ, রহমান আলী, হাসান আল মামুন, মুজাহিদুল ইসলাম শাওন, দৌলত খান, দুলাল মিয়া, আজাদ মিয়া, মারুফ আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জন্মদিন অনুষ্ঠানে অংশ নেন।
ছাতকের ঝিগলী গ্রামে জন্ম নেওয়া সেদিনের ছোট শিশু আজকের প্রবীন কবি- সাহিত্যিক কবি ইমামুল ইসলাম রানার জন্মস্থান ঝিগলী গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯৯২ সালে এক ঝাঁক সাহিত্য প্রেমিকদের নিয়ে প্রতিষ্ঠাতা করেন শব্দসিঁড়ি সাহিত্য পরিষদ ও ঝিগলীর গণ-পাঠাগার। যা আজ এলাকার স্বতন্ত্র শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে সু-প্রতিষ্ঠিত ঝিগলী গণ-পাঠাগার। তারই প্রতিষ্ঠিত শব্দসিঁড়ি সাহিত্য পরিষদের উদ্যােগে জন্মদিন অনুষ্ঠান নানান কর্মসুচির মধ্যে ছিল, সাহিত্যপাঠ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানের শেষে কেক কাটে কবি ইমামুল ইসলাম রানার শুভ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দরা তাকে বিভিন্ন উপহার-সামগ্রী প্রদান করেন। এসময় কবি ইমামুল ইসলাম রানা জন্মদিনে তাদের ভালোবাসায় সিক্ত।





























