০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অযাচক আশ্রমের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

  • Update Time : ০৩:২২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে অযাচক আশ্রম ও বাংলাদেশ অখন্ড সংগঠনের পক্ষ থেকে শ্রীহট্ট অখন্ড মন্ডলী‘র আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা, শাড়ি-লুঙ্গি, ধুতি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) পৌরসভার পশ্চিম নোয়ারাই নাথপাড়া – দাশপাড়া এলাকার নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল মমিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অযাচক আশ্রম বাংলাদেশ এর প্রধান শ্রীমৎ ডাঃ যুগল ব্রক্ষচারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় নেতা শ্রীমৎ নির্মল ব্রক্ষচারী, ডাঃ বিধান দেবনাথ, অ্যাড. দেবাশীষ ভট্টাচার্য, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীষুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়। ত্রাণ বিতরণী কার্যক্রমের সার্বিক আয়োজনে ছিলেন সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের ইনচার্জ শ্যামল বনিক। শিক্ষক সংহিতা দেবীর পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য, মানবতাই পরম ধর্ম এ নীতি আদর্শে অবিচল থেকে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ব্রতে সারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে অযাচক আশ্রমের অন্তভুক্ত ১৪৫টি অখন্ড মন্ডলী। দেশের ১০ জন সাদা মনের মানুষের একজন হিসাবে স্কীকৃতি প্রাপ্ত অযাচক আশ্রম প্রধান ডাঃ যুগল ব্রক্ষচারীর তত্বাবধানে দেশের প্রত্যান্ত অঞ্চলের অনাথ শিশু,অসহায় মা ও পিছিয়ে পড়া জনগোষ্টিকে সামনের দিকে এগিয়ে নিতে যেসব উদ্যোগ গ্রহন করা হয়েছে তা প্রশংসনীয়। চলমান বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বানভাসীদের জন্য অযাচক আশ্রমের শ্রদ্ধার্ঘ্য ক্ষতিগ্রস্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। দেশের প্রান্তিক জনগোষ্টির অগ্রগতি ও মানব কল্যাণে মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখার আহব্বান জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আদর্শ জীবন গঠনের প্রেরনার প্রত্যায়ে শিশুদের উন্নত চরিত্রগঠন ও মানব জীবনের কল্যানকর কাজের উপর অখন্ড মন্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরুপানন্দ পরমহংসদেব প্রণীত অমূল্য গ্রন্থাবলীর বেশ কিছু বই উপস্থিত লোকজনের হাতে তুলে দেয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অযাচক আশ্রমের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

Update Time : ০৩:২২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ আগস্ট ২০২২