০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর হারা ৩৬টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মাবিকের নির্দেশনায়,সড়ক ও জনপথ অধিদপ্তরের সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতায় ছাতক সড়ক উপ-বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও স্থানীয় সমাজসেবক ইশতিয়াক আহমদ তানভীরের সহযোগিতায় ৩৫টি পরিবারের মধ্যে ২বান্ডিল করে ও একটি পরিবারে এক বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। মুহিবুর রহমান মানিক এমপির ভাতিজা ইশতিয়াক আহমদ তানভীর ও তার পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মধ্যে ৫ হাজার,১০ হাজার টাকা করে ২লক্ষ ২০হাজার টাকা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) ছাতক সড়ক উপ-বিভাগের কার্যালয়ের সামন থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে ছাতক সড়ক ও জনপথ উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাসুম আহমদ সিদ্দিকী, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইশতিয়াক আহমদ তানভীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার ফজলু মিয়া, জাকির হোসেন, সাইফ উদ্দিন, পবণ মিয়া, মাহাদী হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম, ছাত্রলীগ নেতা এহসানুল হক মিলন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

Update Time : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২