ছাতকে বন্ধন যুব ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- Update Time : ১০:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ভাজনামহল মহল্লায় বন্ধন যুব ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে (১৭ তম) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর শহরের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, পৌর কাউন্সিলর রশিদ আহমেদ খসরু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, ছাতক সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম আহবাব,
ভাসখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একরাম হুসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আবু শামীম, বিশিষ্ট ব্যাবসায়ী রাসেল মাহমুদ, তাজুল ইসলাম, বদর উদ্দিন সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। প্রবাস থেকে ইফতার কিতা জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তানভীর ইসলাম হুমায়ুন, মাসুদ আহমদ, তোফায়েল আহমদ ও পাবেল হাসনাত। সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন যুবনেতা মাহফুজ সুয়েব,জিয়াউর রহমান, শহীদুল ইসলাম, মামুন আহমদ, শাহজাহান, মিজানুর রহমান,এম রিয়াদ আহমেদ, ইফতেখার হোসেন শান্ত, আবু রায়হান, মাহমুদুল হাসান রিমন, জুয়েল আহমদ, মিজান আহমদ, মেহেদি হাসান সাকিব, সেলিম আহমদ, মামুন আহমদ, আলীরাজ প্রমুখ।


























