০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

  • Update Time : ১০:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারি এবং বে-সরকারিভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালো ব্যাজ ধারন ও উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করে প্রধান অতিথি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

পরে একে-একে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, ছাতক থানাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু শাদাত মোহাম্মদ লাহিন,সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন,সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্ত্তী, উপজেলা প্রকৌশলী আফসার আহমদ প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক আওলাদ হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,
আবু বক্কর সিদ্দিক,আব্দুল হকসহউপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হয় শোক র‍্যালী। র‍্যালীর নেতৃত্ব দেন মুহিবুর রহমান মানিক এমপি । দুপুরে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের মড়ল কমিউনিটি সেন্টারে দোয়া ও শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য মুহিবুর রহমান মানিক এমপি বলেন, স্বাধীন বাংলাদেশের অস্থিত্ব নষ্ট করে দিতে দেশী বিদেশী চক্রের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা সরকার গঠন করে এ দেশের হাল ধরেছেন।আর তার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবু শাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার,বিল্লাল আহমদ, আবু বক্কর সিদ্দীক, আওয়ামীলীগ নেতা এডভোকেট আশিক আলী,আফজাল হোসেন,শামসুজ্জামান রাজা, এডভোকেট মাসুম আহমদ,আফতাব উদ্দিন,রফিকুল ইসলাম কিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়,জেলা ছাত্রলীগ নেতা মুস্তাকিম রায়হান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমদ প্রমুখ।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী,সহকারী কমিশনার (ভুমি) মোঃইসলাম উদ্দিন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Update Time : ১০:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩