ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
- Update Time : ১০:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালোব্যাজ ধারণ, উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শোকর্যালী, আলোচনা সভা ও শিরনী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
পরে শহরের মন্ডলীভোগ এলাকা থেকে মুহিবুর রহমান মানিক এমপির নেতৃত্বে শহরে এক বিশাল শোকর্যালী বের করা হয়। এর আগে পৌর আওয়ামীলীগ,উপজেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা র্যালী করে মন্ডলীভোগ এলাকায় জড়ো হন।
পরে একসাথে শহরে বিশাল শোকর্যালী বের করা হয়।
শোকর্যালী শেষে মড়ল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শিরনী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার সাবেক মেয়র, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, এড. আশিক আলী, কমিউনিটি নেতা,প্রবাসী বদরুজ্জামান শামিম,পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাব্বির আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,পৌর যুবলীগের আহবায়ক সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমেদ প্রমুখ।
সভায় ছাতক পৌর সভার প্যানেল মেয়র,পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক তাপস চৌধুরী,যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী,আনিসুর রহমান চৌধুরী সুমন, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, হাজী সুন্দর আলী, আবু বকর সিদ্দিক, এড. মাসুম আহমেদ, এড. ছায়াদুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মুকিযোদ্ধা কদর মিয়া,আফজাল আবেদীন আবুল,আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, মুরাদ হোসেন,শায়েস্তা মিয়া, আওয়ামীলীগনেতা মখলিছুর রহমান, ইশতিয়াক রহমান তানভীর,আব্দুল মন্নান,নুরুল হক, মতিউর নিখোঁজ,ফয়জুল বারী,শামসুজ্জামান রাজা,মোশাহিদ আলী,আফতাব উদ্দিন,আব্দুল আউয়াল,মুরাদ আহমদ,মতছির আলী মাফিজ আলী,নজমুল হোসেন, আব্দুল আলিম মেম্বার,পরিমল দেব নাথ, নিতাই রায়,কালি দাস পোদ্দার, আবুল হোসেন, আলা উদ্দিন, সাবেক কমিশনার আছাব মিয়া, জসিম উদ্দিন,এনামুল কবির তালুকদার রাজু,ময়না মিয়া, আব্দুল করিম মেম্বার,মোশাহিদুর রহমান,আব্দুর রহমান,মিলন সিংহ, রঘু মনি সিংহ,আব্দুস সালাম,ছালিম আহমদ চৌধূরী লাহিন, কৃপেশ চন্দ, মুকিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগনেতা হাজি জয়নাল আবেদিন, সাদমান মাহমুদ সানি, আব্দুল মালিক মেম্বার,ফজলু মিয়া মেম্বার, আসাদুজ্জামান, কামাল উদ্দিন,ইউসুফ আলম সুমন, আরজ মিয়া,জাহাঙ্গীর আলম,আলমগীর হোসেন,জাকির আহমদ, ইকবাল হোসেন, আব্দুল কুদ্দুস শিপলু, ছাত্রলীগনেতা মাহবুব আলম, নয়ন দাস অপুসহ আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগের উপজেলাও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি,উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তুতা মিয়া, কৃষি ককর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান প্রমুখ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তুতা মিয়ার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ ছাড়া ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক ডিগ্রী কলেজ, টেকনিক্যাল কলেজ, ছাতক সরকারি হাই স্কুল, পেপার মিল উচ্চ বিদ্যালয়, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়, চর মহল্লা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।


























