০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল সম্পন্ন

  • Update Time : ০৩:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল পর্বে মুখোমুখি হয় কালারুকা ইউনিয়ন ফুটবল দল ও ভাতগাঁও ইউনিয়ন ফুটবল দল। খেলায় ভাতগাঁও ইউনিয়নকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কালারুকা ইউনিয়ন দল। ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪ টি দল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। ফাইনাল ম্যাচ শেষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলম,উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেছেন সৈয়দ আহমদ লেচু।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল সম্পন্ন

Update Time : ০৩:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১