ছাতকে ফেইসবুকের ভুয়া আইডি দিয়ে অপপ্রচার থানায় একাধিক জিডি
- Update Time : ১০:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ফেইক আইডি খুলে সম্মানিত লোকজনের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি মহল। বেশ কিছুদিন ধরে মোছাঃ তানিয়া জান্নাত নামের ফেইসবুক ফেইক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। একটি মহল ছাতকের জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে ছবি সহ মানহানিকর অপপ্রচার অব্যাহত রেখেছে মোছাঃ তানিয়া জান্নাত নামক ফেইসবুক ফেইক আইডি থেকে। ওই ফেইক আইডির প্রোফাইলে এক অজ্ঞাত মহিলার ছবি থাকলেও গত ক’দিন ধরে প্রোফাইলের ছবি পাল্টানো হয়েছে। প্রোফাইলে বাগবাড়ী মহল্লার সিরাজুল ইসলামের পুত্র আলীরাজ ও তার এক বোনের ছবি যুক্ত করে তাদের অন্যায় অপকর্ম অব্যাহত রেখেছে। এতে বিপাকে পড়েছেন আলীরাজ ও তার পরিবার। তাদের হয়রানি ও মানহানি ঘটানো হয়েছে। এ ফেইক ফেইসবুক আইডি থেকে শুধুই বিভিন্ন লোকজনের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে আলীরাজ শনিবার ছাতক থানায় একটি জিডি (নং-১০৩) করেছেন। এ ফেইক আইডির বিরুদ্ধে থানায় আরো একটি জিডি রয়েছে। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোছাঃ তানিয়া জান্নাত নামের ফেইক ফেইসবুক আইডি ব্যবহারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একাধিক ভুক্তভোগীরা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।





























