০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- Update Time : ১০:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুরে গ্রামের ওমান প্রবাসী মো. মিছবাহ উদ্দিনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ডায়মন্ড স্পোটিং কাব- কাশিপুর ও এফ.সি টটেনহাম- সিংচাপইড় এর মধ্যকার (৭এপ্রিল) শ্বাসরুদ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়। খেলা শুরুর পর দু’দলের খেলোয়াড়দের মধ্যে আকর্ষনীয় পারফর্মেন্স মুহুর্তের মধ্যেই দর্শকদের নজর কাড়ে। ঘন্টাব্যাপী শ্বাসরুদ্ধকর এই খেলায় একদল অপর দলের গোল পোষ্ট দখলে মরিয়া হয়ে উঠলে মাঠের সর্বত্র করতালির সুরে মূখরিত হয়ে উঠে। খেলা পরিচালনা করেন বানিকান্দি (সদুখালী) গ্রামের সাবেক তারকাখ্যাত ফুটবলার মো. আইনুল হক। শেষে দু’দলের খেলোয়ারদের হাতে ট্রপি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।





























