ছাতকে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে হাঁস-ছাগল ও পশু খাদ্য বিতরণ
- Update Time : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: হাওর অঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাতকে সুফলভোগি খামারীদের মাঝে ছাগল, হাঁস ও দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ছাতক কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এ সময় উপজেলার ৫০ জন খামারিদের মাঝে ২ টি করে ছাগল,৩০ জনের মধ্যে ২ টি করে হাঁস ও ৫০০ বস্তা দানাদার পশু খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার ১ হাজার ৬ শত উপকারভোগিদের মধ্যে যথাক্রমে ছাগল, হাঁস,মোরগ,ওষুধ, ৯ শত হাঁস-মোরগের ঘর ও দানাদার খাদ্য বিতরণ করা হবে।
বৃহস্পতিবার কলেজ মাঠে হাঁস ছাগল ও খাদ্য বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক- দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,এড. সুফি আলম সোহেল,প্রভাষক আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন,কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন,উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ফয়ছল আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন,ভেটেরিনারি সার্জন মোঃ ইমান আল হোসাইন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল,সাবেক কাউন্সিলর আছাব মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল,ইউপি সদস্য সমরুজ আলী,সুরেতাজ মিয়া,খছরু আহমদ, সাবেক মেম্বার ফজলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



















