ছাতকে প্রবাসী পরিবারের উদ্যোগে গ্রামে-গ্রামে সড়ক নির্মাণ সহ হচ্ছে বিভিন্ন উন্নয়ন
- Update Time : ০২:৪০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে অবহেলিত গ্রামীন জনগোষ্ঠীর কাঁচা রাস্তা-ঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্যোগ নিয়েছে প্রবাসী এক পরিবার। ইউনিয়নের জনসাধারণের চলাচলের রাস্তা-ঘাট নির্মাণ, মাটি ভরাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড তারা হাতে নিয়েছেন। প্রবাসে করোনার এ কঠিন সময়ে গ্রামীন জনগোষ্ঠীর দুঃখ কষ্টের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবী লুৎফুর রহমানসহ তার পরিবার নিয়েছেন রাস্তা-ঘাট মেরামত ও মাটি ভরাট কাজের উদ্যোগ। সম্প্রতি কয়েকদফা বন্যা ও পাহাড়ি ঢলে গ্রামীন রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। এতে মানুষের চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমাজসেবী লুৎফুর রহমান ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের সাবেক মেম্বার সামছুর রহমান সামছুর ছোট ভাই। বড় ভাই সামছুর রহমান সামছু ইউনিয়নের একজন খ্যাতিমান সদস্য। তার মাধ্যমে অবহেলিত কিছু গ্রামের গুরুত্বপূর্ন রাস্তায় উন্নয়নের ছুঁয়া দিতে ইতিমধ্যে বড় একটি প্রকল্প হাতে নিয়েছেন প্রবাসী পরিবার। চলতি বছরের শুরু থেকে সামাজিক উন্নয়ন মূলক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের হাতে নেয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইউনিয়নের বারকাহন জামে মসজিদ থেকে চরবাড়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি পর্যন্ত ২.৭ কিলোমিটার রাস্তায় মাটি ভরাট কাজ, নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী থেকে চানপুর বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় মাটি ভরাট কাজ, কচুদাইড় জামে মসজিদের রাস্তা সংস্কার, স্কুলের রাস্তা, কচুদাইড় স্কুলের ভিটে মাটি ভরাট কাজ, বাঁশটিলা থেকে মাগুরা নদীর পার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ, কচুদাইড় মূল রাস্তা থেকে মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৬শ’ মিটার রাস্তা সংস্কার, রাজারগাঁও পাথাইরা পাড়ার সুরুজ মিয়ার বাড়ি থেকে নওসর মিয়ার বাড়ি পর্যন্ত ৮শ’ মিটার রাস্তার সংস্কারসহ নোয়ারাই ইউনিয়নের একাধিক রাস্তার মেরামত এবং নির্মাণ কাজ। এসব পরিকল্পনা হাতে নিয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগ নেতা, ইউপি সদস্য সামছুর রহমান সামছু। গত রোববার সকালে এ প্রকল্পের মধ্যে চরবাড়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি সংলগ্ন থেকে বারকাহন জামে মসজিদ পর্যন্ত প্রায় ২.৭ কিলোমিটার কাঁচা রাস্তায় মাটি ভরাটের কাজের উদ্বোধন করেন প্রবাসীর ভাই সমাজসেবী, শিক্ষানুরাগী ও নোয়ারাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামছুর রহমান সামছু। এসময় ইসমাইল আলী, মাস্টার ফারুক আহমদ, আমির আলী, রমজান আলী, জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ সোহেল, আখলুছ আলী মেম্বার, ফারুক মিয়া, আবদুল হাই জিতু, তারিছ মিয়া, আসমত আলী, আসলম আলী, সমছু মিয়া, নুর উদ্দিন, সানুর মিয়াসহ চরবাড়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।





























