ছাতকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি চাকুরির আচরনবিধি লংঘনের অভিযোগ
- Update Time : ০৩:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদত :: সুনামগঞ্জের ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি চাকুরির আচরনবিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত ঝিগলী- সঞ্জবপুর গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়, তিনি প্রায়ই সরকারি দায়িত্ব পালন না করে গ্রামের দলাদলি ও মারমারিতে সক্রিয় ব্যস্ত থাকেন। কোভিড-১৯ ভাইরাসের কারণে কর্মস্থল ত্যাগের নিষেধ থাকলেও তা তিনি উপেক্ষা করে গ্রামের বিভিন্ন গ্রুপ তৈরি ও ঝগড়া সৃস্টিতে সহযোগিতা করার পাশাপাশি স্বয়ং নিজেই ঝগড়া করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেও দ্বিধাবোধ করেন নি। গত বছরের ১২ জুন শুক্রবার ঝিগলী গ্রামের খঞ্জনপুর পাড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে সাবাজ বাহিনীর গুন্ডাদের সাথে নিয়ে সাবেক মেম্বার মাসুক মিয়ার বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে আক্রমণ করেন এবং আব্দুল মুকিত অবৈধ বন্ধুক দিয়ে ফায়ার করে মাসুক মেম্বার এর ছেলে মিলন আহমদ এর পায়ে হাটুর নিচে গুলিবিদ্ধ করেন। এ ব্যাপারে মাসুক মেম্বার বাদি হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। স্মারক নং-৪২০০(৩)২(১৪/৬/২০)।
এ ব্যাপারে মাসুক মেম্বার গত বছরের ১২ জুলাই সিলেট বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন এবং পরবর্তীতে গত ৮ মার্চ মাসুক মেম্বার প্রতিকার চেয়ে আবারো অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মুকিতের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। মামলার চার্জশিট ভূক্ত আসামী আব্দুল মুকিতের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি মাসুক মেম্বার অনুরোধ জানিয়েছেন।





























