০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি যুবক আটক
- Update Time : ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচীপূর্ণ মন্তব্য করায় ছাতকে মাহমুদ হাসান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে তাকে আটক করে ছাতক থানা পুলিশ। মাহমুদ হাসান ছাতক সদর ইউনিয়নের মধুকুনী গ্রামের ফয়েজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





























