১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত

  • Update Time : ০৭:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম চন্দন(২৬) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ী সামছুল ইসলাম চন্দন একই ইউনিয়নের ল²ীপাশা গ্রামের মৃত শুকুর আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ বাজারে শাহজালাল কম্পিউটার এন্ড ষ্টেশনারীজের সত্ত¡াধিকারী সামছুল ইসলাম চন্দন প্রতিদিনের মতো দোকান বন্ধ রাতে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের গতি কমিয়ে রামপুর ব্রীজে উঠার সময় আগ থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জন যুবক তার উপর হামলা চালায়। তাকে লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। আহত সামছুল ইসলাম চন্দন জানান, হামলাকারীদের সাথে তার পারিবারিক বিরোধ চলে আসছিলো। তাদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলার আসামী তানভির, রহিম, সালমানসহ ৫-৬ জন লোক তার উপর হামলা চালিয়েছে। তাকে আহত করে তার সাথে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ব্যাগের মধ্যে নগদ ৩৬ হাজার টাকা, দু’টি ব্যাংকের এটিএম কার্ড ছিল বলে তিনি জানান।

ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান এ ব্যাপারে জানান, হামলার ঘটনাটি তার জানা নেই। থানায় কোন দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত

Update Time : ০৭:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০