১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪জনসহ আহত ৫

  • Update Time : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন ও প্রতিপক্ষের ১ জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি-গুরাদেও গ্রামের মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে দীর্ঘদিন ধরে মনিরগাতি-গুরাদেও গ্রামের মৃত আব্দুস ছত্তার তালুকদারের পুত্র আব্দুল মুকিত তালুকদারের সাথে দড়ার পার গ্রামের আব্দুল খালিক কালাশাহ’র পুত্র রকিবুল আহমদ লেবুর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার এ জমিতে হালচাষ করতে যায় আবদুল মুকিত তালুকদারের ভাই মুহিত মিয়া তালুকদার। হালচাষরত মুহিত মিয়া তালুকদারের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রকিবুল আহমদ লেবু ও তার লোকজন । এ সময় তাকে রক্ষা করতে আসা ময়না মিয়া (৩৭),ছুরত মিয়া (৩০), সুরাইয়া বেগম(১১) আহত হয়। গুরুতর আহত মুহিত মিয়া ও ময়না মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরত মিয়া ও সুরাইয়া বেগমকে কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে আহত রকিবুল আহমদ লেবুকে ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে আব্দুল মুকিত তালুকদার জানান,তাদের যুগ -যুগ ধরে দখলীয় জমিতে হালচাষ করতে গেলে হামলার শিকার হয়েছেন পরিবারের লোকজন। রকিবুল আহমদ লেবু জানিয়েছেন এই জমি তাদেরও মৌরসী সম্পত্তি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪জনসহ আহত ৫

Update Time : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২০