১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে প্রতিপক্ষের হামলায় গাড়ী চালক আহত
- Update Time : ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে সাবুল মিয়া (২৫)। সে পৌরসভার তাতিকোনা গ্রামের শুকুর আলীর পুত্র ও শহরের ব্যবসায়ী শাহ আলমের গাড়ী চালক। বৃহস্পতিবার সকালে তাতিকোনা গ্রামের শাহ আলমের বাড়ী সংলগ্ন গ্যারেজ থেকে গাড়ী বের করার সময় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছে সাবুল মিয়া। তাকে কুপিয়ে আহত করা হয়েছে। স্থানীয় লোকজন আহত অবস্থায় সাবুল মিয়াকে ছাতক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।





























