ছাতকে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, থানায় অভিযোগ
- Update Time : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে থানায়একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাজনা বেগম চৌধুরী। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের নাসির উদ্দিন চৌধুরী টিপুর স্ত্রী।
অভিযোগ থেকে জানা যায়,বিবাদী প্রতিপক্ষগনের সাথে জমা-জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে। গত ২০ মার্চ বিকেলে সাজনা বেগম চৌধুরীর বসত বাড়ির উত্তর দিকে তাদের পুকুরে জোর পুর্বক মাছ ধরতে যায় একই গ্রামের প্রতিপক্ষ সৈয়দ আহমদ হোসেন সাগর ও তার পুত্র সৈয়দ সালমুনসহ কয়েকজন লোক। এ সময় তিনি বাঁধা দিলে তার উপর হামলা করে প্রতিপক্ষরা।
এ বিষয়টি নিষ্পত্তি জন্য ২৬ মার্চ রাতে পীরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এক সালিস বৈঠক বসে। এসময় সালিস বৈঠক উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজন সাজনা বেগম চৌধুরী ও তার স্বামী নাসির উদ্দিন চৌধুরী টিপুর উপর হামলা করে করেছে। হামলায় আহত স্বামী-স্ত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় গত বুধবার একই গ্রামের সৈয়দ আফতাব উদ্দিনের পুত্র সৈয়দ আহমদ হোসেন সাগর, আশু মিয়ার পুত্র সবুজ মিয়া,জামাল মিয়া ও সৈয়দ আহমদ হোসেন সাগরের পুত্র সৈয়দ সালমুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাজনা বেগম চৌধুরী।
অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এস আই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























