০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মেয়র আবুল কালাম চৌধুরী
- Update Time : ০৭:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক গনসংযোগ করছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এলাকা ভিত্তিক উন্নয়ন কার্যক্রম দেখাশোনার পাশাপাশি তিনি স্থানীয় নাগরিকদের সাথে আলোচনা ও সমস্যা চিহ্নিত করে সমাধানে আশ্বস্থ করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়র আবুল কারাম চৌধুরী পৌরসভার ৯নং ওয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি করেন। এসময় চলমান কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের তাগিদ দেন তিনি। এসময় বৌলা জামে মসজিদ প্রাঙ্গনে স্থানীয়দের সাথে তিনি মতবিনিময় করেন। গন্যমান্যদের মধ্যে আয়না মিয়া, খলিলুর রহমান মানিক, ব্যবসায়ী হাজী ছালিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।





























