০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
- Update Time : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে জেন্ডার এ্যাকশন প্লান (জিএপি)’র সহায়তায় ৩য় ধাপে ২০ জন মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাতক পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ধন মিয়া, জসিম উদ্দিন সুমেন, আছাব মিয়া, দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, মিলন রানী দাস প্রমূখ উপস্থিত ছিলেন। উপকারভোগী মহিলাদের সেলাই প্রশিক্ষণ প্রদান করেছেন সিঙ্গার বাংলাদেশ’র প্রশিক্ষক কংকনা পুরকায়স্থ।





























