১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে পেঁয়াজের ঝাঁঝে দিশেহারা ক্রেতা : বাজার মনিটরিংয়ের দাবী

  • Update Time : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের বিভিন্ন বাজার-হাটে অস্বাভাবিকভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১শ’৮০ টাকা থেকে শুরু করে ২শ’৫০টাকা
পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজের এমন ঝাঁজে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার নিম্ন আয়ের ক্রেতা সাধারণ। সিন্ডিকেটের অভিযোগ থাকলেও ব্যবসায়ীদের দাবি, বাজারে পেয়াজ কম থাকায় দাম দিয়েই কিনে আনতে হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার ছাতক বাজার, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা
যায়, ছাতক বাজারে ১শ’৮০-১শ’৯০ টাকা, গোবিন্দগঞ্জে বাজারে ১শ’৮০-২০শ’ টাকা, জাউয়া বাজারে ১শ’৯০-২শ’১০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য বাজার-হাটে ২শ’১০-২শ’৩০টাকায় পেঁয়াজ বিক্রির কথা জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

গোবিন্দগঞ্জ বাজারে সদরুল আমিন সুহান ও আলকাব আলী নামের ক্রেতার সাথে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার হাজার হাজার টন পিয়াজ আমদানির কথা শুনেছি, কিন্তু পিয়াজের দাম তো আর কমছে না উল্টো
পিয়াজের দাম বেড়েই চলেছে।

বৃহস্পতিবার ২শ’৫০ টাকায় ১ কেজি পেঁয়াজ ক্রয়ের কথা জানান তিনি। তবে ব্যবসায়ীদের দাবী আড়ৎ থেকে ক্রয়কৃত পাইকারী মূল্যের
চেয়ে সামান্য মুনাফা করে তারা বাজারে পিঁয়াজ বিক্রি করছেন। কোথাও ৪৫ থেকে ৬০ টাকায় পিঁয়াজ ক্রয় করা যাচ্ছে না। একারণে পাইকারী ক্রয়ের রিসিটও সব সময় হাতের কাছে রেখে পেঁয়াজ বিক্রি করছেন বলে জানান ব্যবসায়ীরা।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অনিয়ন্ত্রিত পিঁয়াজের বাজার নিয়ন্ত্রনে কোনো ধরনের
মনিটরিং ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো দাম দিয়ে পেঁয়াজ বিক্রি করছেন। অনিয়ন্ত্রিত পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে দ্রুত ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবী জানিয়েছেন স্থানীয়
সচেতন মহল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে পেঁয়াজের ঝাঁঝে দিশেহারা ক্রেতা : বাজার মনিটরিংয়ের দাবী

Update Time : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯