১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার : অাটক ১
- Update Time : ১০:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতকে একদল পুলিশের বিশেষে অভিযানে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ একজনকে অাটক করা হয়েছে।
থানার এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই শামীম আকনজি, এএসআই সাহাবুদ্দিন, এএসআই শাহজামাল, এএসআই হেলাল মোল্লা সহ একদল পুলিশের অভিযানে ৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় মোটর সাইকেল চোর চক্রের অন্যতম পলাশ দাসকে আটক করা হয়।
চক্রের অন্যতম পলাশ দাসের সহযোগী অন্যান্য চোরদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কারো মোটর সাইকেল চুরি হয়ে থাকলে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম-এর সাথে যোগাযোগ করার জন্য জানিয়েছেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম।





























