১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে ২টি চোরাই সিএনজি গাড়ী সহ আটক ১
- Update Time : ০২:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশে ছাতক থানায় নতুন যোগদানকৃত এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে চোরাই সিএনজি গাড়ী সহ চোর চক্রের হোতা অাটক।
ছাতক থানার এএসআই শাহজামাল, এএসআই সাহাব উদ্দিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাতক উপজেলার রাজাপুর এলাকা থেকে রোববার (৬ অক্টোবর) রাত্রে সিএনজি চোর চক্রের হোতা রাজাপুর গ্রামের অাব্দুল বারিকের ছেলে সেলিম মিয়া (২৭)কে ২ টি চোরাই সিএনজি গাড়ী সহ আটক করা হয়েছে।





























