০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে বিএনপির নেতা আটক
- Update Time : ০৮:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলা বিএনপি নেতা, দোলার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফয়জুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে বিএনপির এই নেতাকে পুলিশ আটক করেছে। তাকে আটকের বিষয়টি তার পরিবারিক সুত্র থেকে নিশ্চিত করা হয়েছে। মোঃ ফয়জুর রহমান দোলার বাজার ইউনিয়নের বুরাইয়া- চিচরাওলী গ্রামের ওলিউর রহমানের পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম তাকে আটকের বিষয়টি স্বীকার করেছেন।



















