১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার
- Update Time : ০৭:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে আল পায়েল নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ীর পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আল পায়েল (১৩) দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামের সাদিকুর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাস। জানা গেছে বুদ্ধি প্রতীবন্ধী আল পায়েল বুধবার বিকেল থেকে নিখোজ হয়। তাকে খোজাখুজি করে কোথাও পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ীর পুকুরে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। বিকেলে আল পায়েলের দাফন সম্পন্ন হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।





























