০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে পিকআপ ভর্তি ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি আটক

  • Update Time : ০৪:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ভারতীয় পণ্যসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে। ভারতীয় অবৈধ পণ্যবাহী গাড়ীটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ভর্তি একটি পিকআপ ভ্যান ও ২ চোরাকারবারিকে আটক করা হয়। আটকের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসলাম উদ্দিন ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আটক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৫-০১৯৯) থেকে ভারতীয় অবৈধ পণ্য শাড়ী,কসমেটিকস,কাবেরি মেহেদী, সাবান,ফুসকা সহ প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারি মো. সুজন (৩০) ও আহমদ আলী (২২)কে আটক করেছে পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে এসআই মো. ইউনুস আলী, এসআই মো. সালাম মিয়া ও নায়েক আমির হামজা ভারতীয় মালামাল সহ পিকআপ ভ্যান ও সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এলাকার ফারুক মিয়ার পুত্র মো.সুজন ও মদনপুর গ্রামের আব্দুল মনাফ’র পুত্র আহমদ আলীকে আটক করা হয়।

পিক আপ ভ্যান থেকে প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় মালামাল উদ্ধার করে আটক ২ জনকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে পিকআপ ভর্তি ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি আটক

Update Time : ০৪:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩