০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নৌ-পুলিশের মামলায় আরো দু’জন গ্রেফতার

  • Update Time : ১২:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে চেলা নদীতে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় আরো দু’আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দোয়ারাবাজার থানার মন্তাজনগর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনসার আলী (৪০) মন্তাজনগর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র ও মনির মিয়া (৩৮) একই গ্রামের রুকু মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আনসার আলী ও মনির মিয়া পুলিশ এসল্ট মামলার এজাহারভুক্ত আসামী। তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার এ মামলার আসামী কোম্পানিগঞ্জ উপজেলার লাম্বাকান্দি গ্রামের রজু মিয়ার পুত্র শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের এসআই শামীম আকঞ্জী। চেলা নদীতে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নং-০৩, তাং-০৬.০৭.২১) দায়ের করেন নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নৌ-পুলিশের মামলায় আরো দু’জন গ্রেফতার

Update Time : ১২:১৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১