০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নৌ-পুলিশের দায়েরী মামলা প্রত্যাহারের দাবি বর্তমান ও সাবেক পৌর কাউন্সিলরবৃন্দের

  • Update Time : ০১:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে নৌ-পুলিশের রহস্যজনক দায়েরী মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাতক পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ। নৌ-পুলিশের ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হওয়া ছাতক পৌরসভার টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তাপস চৌধুরী সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা। এক বিবৃতিতে ছাতক পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র-২ জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর, প্যানেল মেয়র-৩ তাছলিমা জান্নাত কাকলি, সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদ, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আফরোজ মিয়া, রশিদ আহমদ খছরু, মহিলা কাউন্সিলর নূরেছা বেগম, রত্মা রানী মালাকার, সাবেক মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, মাসুক মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, দিলোয়ার হোসেন বলেন, ছাতকে নৌ-পুলিশের দায়েরী মামলায় হয়রানির শিকার হচ্ছেন পৌরসভার টানা পাচঁবারের নির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরীসহ ছাতকের প্রতিষ্ঠিত ব্যবসায়ীবৃন্দ। পরিকল্পিত এ মামলা দিয়ে হয়রানি-গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, ৪ জুলাই রাতে চেলা নৌ-পথে নৌ-পুলিশ ও বালু উত্তোলনকারী শ্রমিকদের মধ্যে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নৌ-পুলিশ ছাতক ইউনিটের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় ছাতক পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও বালু মহালের ইজারাদার ফয়েজ আহমেদ সহ ২৬ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। মামলার আসামী অনেকেই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত নয়। নৌ-পুলিশ কারো ইন্দনে এ মামলায় জনপ্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে জড়িয়ে গ্রেফতার ও হয়রানি করে যাচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নৌ-পুলিশের দায়েরী মামলা প্রত্যাহারের দাবি বর্তমান ও সাবেক পৌর কাউন্সিলরবৃন্দের

Update Time : ০১:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১