০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে নৌ-পুলিশের উপর হামলা একজন গ্রেফতার
- Update Time : ১১:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-৩, তাং-০৬,০৭,২০২১) দায়ের করেন। এ মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ৪০-৫০জনকে। মঙ্গলবার মামলার আসামী কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামের রজু মিয়ার পুত্র শাহাদত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহাদাতকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ছাতক থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম একজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।




























