০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • Update Time : ০৬:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে সুরমা নদীতে নৌ-দূর্ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২দিন পর শনিবার সকালে সুরমা নদীর বাউসা এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সাড়ে তিন বছর বয়সী মুজাহিদ আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের আনহার আলীর পুত্র। বৃহস্পতিবার বিকেলে ছৈদাবাদ যাওয়ার জন্য শহরের মাছ হাটা ঘাট থেকে যাত্রীবাহী একটি ফেরী নৌকায় উঠে ১০-১৫ জন যাত্রী। মা-বাবার সাথে শিশু মুজাহিদও ছিল ওই ফেরী নৌকায়। ঘাট থেকে ছেড়ে নদীর মাঝা-মাঝি জায়গায় পৌছলে উজানমুখী সান আবিদ-১ নামের একটি বাল্কহেড নিয়ন্ত্রন হারিয়ে যাত্রবাহী ওই ফেরী নৌকাকে ধাক্কা দেয়। এতে ফেরী নৌকাটি ডুবে গেলে শিশু মুজাহিদ আলী নদীর পানিতে তলিয়ে যায়। ফেরী নৌকায় থাকা অন্যান্য যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও শিশু মুজাহিদকে আর খুঁজে পাওয়া যায়নি। নৌ-দূর্ঘটনায় ছৈদাবাদ গ্রামের নিখোঁজ শিশুর মা-বাবাসহ অন্তত ১০ জন আহত হয়। বিকেলে নিখোঁজ শিশুকে উদ্ধারে সুরমা নদীর ঘটনাস্থলে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল তল্লাসী চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ছাতক থানার ওসি মোস্তফা কামাল শনিবার লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Update Time : ০৬:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২০