ছাতকে নৌকার গণজোয়ার দেখে বিএনপি দিশেহারা- মানিক
- Update Time : ০১:৫৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিক বলেছেন, সারাদেশে নৌকার গনজোয়ার দেখে বিএনপি আজ দিশেহারা হয়ে পড়েছে। পরাজয়ের আশংকায় বিএনপি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। তিনি ধানের শীষকে বর্জন করে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন,আমি আবার বিজয়ী হলে ভাতগাঁও ইউনিয়নে শতভাগ উন্নয়ন হবে।
বৃহ¯পতিবার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের তাজগনজ বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আ.লীগ নেতা আবদুল হান্নান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাএলীগের আহ্বায়ক ইকবাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আ.লীগ নেতা মনির উদ্দিন সেলিম, গৌছ উদ্দিন খান, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাজিল হোসেন বাবুল, যুবলীগ নেতা মাহমুদ হোসেন, জুয়েল মিয়া, ইকবাল হোসেন, ছাএলীগ নেতা কাওসার আহমদ,আবদুল মমিন প্রমুখ।
এমপি মুহিবুর রহমান মানিক আওয়ামী লীগ সরকারের আমলে ছাতক-দোয়ারাবাজারে হাজার কোটি টাকার দৃশ্যমান উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেন এই আসনে দুটি কলেজ থেকে ১৯কলেজ, ৬৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, প্রায় শতভাগ বিদ্যুৎ সংযোগসহ অসংখ্য রাস্ত, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, মাদ্রাসায় অভূতপূর্ব উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় সকলকে দলমতের উর্ধ্বে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ডা:আবদুর রহিম, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বাবু অতুল দেব, রফিকুল ইসলাম কিরন, এডভোকেট ছায়াদুর রহমান, এডভোকেট মাছুম আহমদ,জয়নাল আবেদিন,কৃপেশ চন্দ প্রমুখ।





























