ছাতকে নির্মিত হচ্ছে জাহিদপুর মাদ্রাসার নতুন ভবন
- Update Time : ০১:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছাতক উপজেলার জাহিদপুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এজন্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছেন। বুধবার ভবন নির্মাণের ফাইলিং কাজ শুরু করেছে ভবন নির্মাতা প্রতিষ্ঠান। নির্মাণ কাজের শুভসুচনা হওয়ায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন। মাদ্রাসা ভবনের শুভসূচনালগ্নে উপস্থিত ছিলেন জাহিদপুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা উসমান গনি, অভিভাবক সদস্য আলহাজ্ব মাওলানা আলী আসকর, আওয়ামীলীগ নেতা কাচা মিয়া, মইছ উদ্দিন সাধু, ইউপি সদস্য আবুল খয়ের, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দোলারবাজার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রহিম উদ্দিন, এলাকার হাজি আলতাবুর রহমান, ছামির উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন, আজব আলী, আজাদ আলী, সুন্দর আলী, লায়েক আহমদ মানিক, ছুরত আলী, মফজ্জিল আলী, ফারুক আলী, সৌদি প্রবাসী তারিছ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সুজন মিয়া প্রমুখ।





























