১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নিরীহ হিন্দু পরিবারের জমি জোর দখলের পায়তারা

  • Update Time : ০৩:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে এক নিরীহ হিন্দু পরিবারের ৬ শতক ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে এক প্রভাবশালী চক্র। উপজেলার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের মৃত ধীরেন্দ্র দাসের পুত্র বীরেন্দ্র দাসের নামীয় এ ভূমি জোর দখল করতে বিভিন্ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে রাতগাঁও গ্রামের সুরুজ আলী। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত বুধবার থেকে মানসীনগর মৌজার বীরেন্দ্র দাসের রেকর্ডীয় ও দখলীয় ৬ শতক ভূমিতে মাটি ভরাট করে যাচ্ছে রাতগাঁও গ্রামের সুরুজ আলী ও তার পুত্র মিজানুর রহমান। ভূমিতে মাটি ভরাটে বাঁধা দিলে সুরুজ আলী ও তার লোকেরা বীরেন্দ্র দাসকে ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় বীরেন্দ্র দাস বাদী হয়ে বৃহস্পতিবার সুরুজ আলী ও তার পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নিরীহ হিন্দু পরিবারের জমি জোর দখলের পায়তারা

Update Time : ০৩:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১