ছাতকে নিজ বাড়িতেই মাদক ব্যবসা করছে সমছুর রহমান
- Update Time : ০২:৪৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে পৌর শহরের নোয়ারাই গ্রামের বাড়িতে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ছমরু মিয়ার পুত্র সমছুর রহমান। তার মা আমিরুন বিবি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। নিজ বাড়িতে মদ -গাঁজার ব্যবসা এবং মদ-গাঁজার আসর বসিয়ে রাত পার করে সমছুর রহমান। এলাকার লোকজন এ ব্যাপারে আপত্তি জানালে সে উল্টো তাদের মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেয়। গ্রামে প্রকাশ্যে মাদক ব্যবসার কারণে এখানের উঠতি বয়সী যুবকরা বিপদগামী হচ্ছে। এ ব্যাপারে পৌর সভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সহ গ্রামের লুৎফুর রহমান, অসিম শাহ, শফি উদ্দিন, মোহাম্মদ আলী, রফি উদ্দিন, ইদন মিয়া, তারেক আহমদ, নজিব আলী, লিটন মিয়া, আলী হোসেন, মুরাদ চৌধূরী, কামাল মিয়া, শিব্বির আহমদ, বিকাশ দেবনাথ সহ ৫০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ ৬ মাস আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিলে তিনি অভিযোগটি থানায় পাঠিয়ে দেন। কিন্তু এ বিষয়ে কোন ব্যবস্থা এ পর্যন্ত নেয়া হয়নি। কাজেই ওই ব্যবসায়ীরা বে-পরোয়াভাবে তাদের ব্যবসা ও আড্ডা চালিয়ে যাচ্ছে।স্থানীয়রা জানান, মা-ছেলের এহেন কার্যকলাপে এলাকার লোকজন অতিষ্ট হয়ে পড়েছেন। এলাকার শান্তি -শৃঙ্খলা বিঘ্নিত করে যাচ্ছে তারা। শুধু মাদক ব্যবসা নয় তারা নানা ধরনের অসামাজিক কার্যকলাপে ও লিপ্ত রয়েছে।


























