ছাতকে নাতীর ছুরিকাঘাতে বৃদ্ধা খুন! রানী বেগম নামের এক মহিলা আটক
- Update Time : ১০:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে নাতীর ছুরিকাঘাতে খুন হয়েছেন বৃদ্ধা তাছলিমা বেগম। তাছলিমা বেগম (৬৫) উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী। মঙ্গলবার রাতে তাছলিমা বেগমকে ঘর থেকে ডেকে নেয় নাতী হৃদয় হাসান (২০) ও মুন্না (১৮)। এসময় তারা বৃদ্ধা তাছলিমা বেগমকে উপর্যোপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হৃদয় হাসান ও মুন্না গ্রানের বুরহান উদ্দিনের পুত্র এবং তাছলিমা বেগমের নাতী। বুরহান উদ্দিনের প্রথম স্ত্রীর ঔরষের সন্তান তারা। আহত তাছলিমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হৃদয় হাসানের মাতা রানী বেগমকে আটক করেছে। একজন আটকের ঘটনা স্বীকার করে ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে এ খুনের ঘটনা ঘটেছে।





























