০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • Update Time : ১২:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকেলে সুরমা নদীতে ডুবে মারা যায় ৯ বছর বয়সী শিশু নুর আলম। সে পৌর সভার বাগবড়ি সাহেব টিলা এলাকার রেবাজ মিয়ার পুত্র। রবিবার বিকেলে নুর আলম তার সমবয়সীদের সাথে শহরের ডাক বাংলো এলাকায় সুরমা নদীর তীরে ঘুরতে গিয়ে একটি নৌকায় উঠে। ওই নৌকা থেকে পা ফসকে নদীর পানিতে পড়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে জাল ফেলে তাকে অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র ২, জসিম উদ্দিন সুমেন শিশু নুর আলমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Update Time : ১২:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩