০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নদীতে চাঁদাবাজীর অভিযোগে আটককৃত যুবক মুছলেকায় মুক্ত

  • Update Time : ১১:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে সুরমা নদীতে চাঁদাবাজীর অভিযোগে সোহাগ আহমদ(৩০) নামের এক যুবককে আটক করে মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। বুধবার বিকেলে শহর এলাকা থেকে ছাতক থানার এসআই শামীম আকঞ্জী তাকে আটক করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে থানায় মুছলেকা দিয়ে মুক্ত হয় সে। সোহাগ শহরের কাষ্টম রোড এলাকার মাসুক মিয়ার পুত্র। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, সুরমা নদীর লক্ষীবাউর এলাকায় বাংলাদেশ নৌ-ফেডারেশনের নামে নদীতে চলাচলরত বাল্কহেড, কার্গোসহ নৌ-যান থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে কতিপয় যুবক। প্রতি নৌকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত আদায় করে যাচ্ছে তারা। চাহিদা মতো চাঁদা না দিলে নৌ-যান শ্রমিকদের মারধোরও করে থাকে চাঁদাবাজরা। মঙ্গলবার চাঁদাবাজী করার সময় লক্ষীবাউর এলাকার আসক আলীর পুত্র আব্দুল জলিলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় সে সোহাগের হয়ে দিনমজুর হিসেবে নদীতে চাঁদা আদায়ের কাজ করে বলে জানায়। এরই সূত্র ধরে সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল বলে জানা গেছে। ছাতক থানার এসআই শামীম আকঞ্জী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে থানায় আনা হয়েছিল। পরে মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে নদীতে চাঁদাবাজীর অভিযোগে আটককৃত যুবক মুছলেকায় মুক্ত

Update Time : ১১:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০