১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ধর্ষণের অভিযোগে একজন আটক

  • Update Time : ১১:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। ১৫ অক্টোবর রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর স্বাস্থ্য কেন্দ্রের ছাদে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সোমবার ভোর রাতে শাহ আলম (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে মঈনপুর গ্রামের মৃত মাসুম খা’র ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ ইউনিয়ন স্বাস্থ্য কমপেস্নক্সের ছাদে রান্নার কাজ করা অবস্থায় একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাহ আলম। পরবর্তীতে ধর্ষিতা মহিলা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচারপ্রার্থী হলে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ঘটনাটি জানানো হয়। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস তাকে সোমবার ভোরে আটক করে ছাতক থানায় প্রেরণ করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন আটকের বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় ছাতক থানায় একটি ধর্ষণ মামলা (নং ১৩) দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ধর্ষণের অভিযোগে একজন আটক

Update Time : ১১:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০