ছাতকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে খেলাফত মজলিসের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০১:৪০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে শুক্রবার ( ১ এপ্রিল) বাদ আসর ছাতক চাঁদনীঘাট থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরস্থ ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক ফারুক আহমদ জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক কে এম সোলায়মান আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন, বায়তুলমাল সম্পাদক মাওঃ রফিকুল ইসলাম হামিদ, হাফিজ সিদ্দিক আহমেদ, মাওঃ লায়েক আহমেদ, মাওলানা আসআদ আহমদ, মাওঃ এখলাছুর রহমান, মাওঃ উমায়ের ইসলাম তাজুল, মাওঃ আইনুল হক, মাওঃ জুনায়েদ আহমেদ, মোঃ আব্দুল হামিদ প্রমূখ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনেরবেলা হোটেল-রেস্তুরা বন্ধ রাখতে হবে, অশ্লীলতা- বেহায়াপনা বন্ধ করতে হবে। বক্তারা অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর ব্যবস্থা কার্যকর করতে হবে।


























