০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে দোকান ঘরে চুরি সংঘটিত, আটক ১
- Update Time : ০৪:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টের মিনার ভেরাইটিজ স্টোরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে পয়েন্টে আয়বর আলী মার্কেটের এ দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করার চেষ্টা করে হাবিবুর রহমান (২৫) নামের এক চোর। সে দীঘলি চাকলপাড়া গ্রামের সৈয়দুর রহমানের ছেলে। এসময় বাহিরে থাকা লোকজন ভিতরে নাড়াচাড়ার শব্দ শুনে ছাদের উপরে উঠে দোকানের টিন কাটা দেখতে পান। মানুষের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে এলাকাবাসী। পরে টহলে থাকা এসএসপি সার্কেল বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাকে ছাতক থানায় প্রেরণ করেন। এর আগে আরও ৬-৭ বার একই মার্কেটে একইধরনের চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।





























