০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে দৃষ্টি প্রতিবন্ধি নারীর উপর হামলা: মামলা নেয়নি পুলিশ

  • Update Time : ০৮:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের পল্লীতে জুবেদা বেগম (৩০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধি নারী আহত হওয়ার ঘটনার ৫দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ।

ওই প্রতিবন্ধি নারী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের হত-দরিদ্র দিনমজুর আকবর আলীর স্ত্রী।

গত সোমবার সকালে মল্লিকপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি জুবেদা বেগমের বসত-ঘরের পাশে ময়লা-অবর্জনা ফেলার ঘটনায় প্রতিবেশী ইউপি সদস্য মুহিবুর রহমানের পরিবারের লোকজন প্রতিবন্ধি নারী জুবেদা বেগমকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরদিন মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পেলেও এখন পর্যন্ত ওই লিখিত অভিযোগ মামলা হিসেবে থানায় রেকর্ডভূক্ত করা হয়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আপোষ-নিস্পত্তির জন্য স্থানীয় ভাবে চেষ্টা করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে দৃষ্টি প্রতিবন্ধি নারীর উপর হামলা: মামলা নেয়নি পুলিশ

Update Time : ০৮:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮