ছাতকে দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন, অাশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও কন্যা
- Update Time : ১২:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দ্রুতগামীর যাত্রীবাহি লেগুনা খালের পানিতে পড়ে মারা যাওয়া মখজ্জুল অালী (৪২) নামের যাত্রীর লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের মৃত মছলন্দর অালীর পুত্র।
মঙ্গলবার বিকেলে জাউয়া থেকে গোবিন্দগঞ্জের দ্রুতগামী যাত্রীবাহী লেগুনা অালাপুর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র সড়কের পার্শ্বের খালের পানিতে পড়ে দূর্ঘটনা ঘটে।
এসময় মখজ্জুল অালী, তার স্ত্রী হাসিনা বেগম, শিশু পুত্র অামিনুর (৪), কন্যা শান্তিয়া বেগম (৯) ও ফেরদৌসী বেগম (৭)সহ বেশ ক’জন যাত্রী অাহত হয়। গুরুতর অাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও কৈতক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় ওইদিন রাতেই ওসমানী হাসপাতালে মারা যান মখজ্জুল অালী। অাশঙ্কাজনক অবস্থায়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন স্ত্রী হাসিনা ও কন্যা শান্তিয়া বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া থেকে যাত্রী নিয়ে দ্রুতগতিতে গোবিন্দগঞ্জে যাচ্ছিল লেগুনা (নম্বর ২০৭৩)। লেগুনাটি অালাপুর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র যাত্রী নিয়ে খালের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা লেগুনায় থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও কৈতক হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে সড়কের হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত লেগুনাটি অাটক করে ফাঁড়িতে নিয়ে অাসেন। হাইওয়ে ইনচার্জ রনু মিয়া বলেন, একই পরিবারের অাহত পাঁচজন সদস্যদের মধ্যে মারা গেছেন একজন। অন্যান্যদের অবস্থা অাশঙ্কাজনক বলে বাড়ির লোকজনরা তাদের জানিয়েছেন। দূর্ঘটনায় কবলিত লেগুনাটি অাটক করা হলে ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি সদস্য সুরেতাজ মিয়া বলেন, ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে গ্রামের পাঞ্চায়েত কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। তবে নিহতের স্ত্রী গুরুতর অাহত হাসিনা বেগম ও তার কন্যা শান্তিয়া বেগমের অবস্থা অাশঙ্কাজনক। অন্য দু’শিশুর অবস্থা কিছুটা উন্নতির দিকে।





























