ছাতকে দুর্বিণ টিলায় দুর্বিণ শাহ ও সফাত শাহ’র মাজারে বার্ষিক উরস সম্পন্ন
- Update Time : ০২:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সূফী সাধক সফাত আলী শাহ ও তার পুত্র মরমী কবি, জ্ঞানের সাগর দূর্বিণ শাহ’র বার্ষিক উরস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সূফী সাধক সফাত আলী শাহ ৯৮ তম এবং মরমী কবি দূর্বিণ শাহর ৪৫ তম উরস ছাতক সিমেন্ট কারখানা সংলগ্ন দূর্বিণ টিলায় সমাধিত সফাত আলী শাহ ও দূর্বিণ শাহ’র মাজারে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় ১৬ ফেব্রুয়ারী সূফিসাধক সফাত আলী শাহ’র এবং ১৭ ফেব্রুয়ারী জ্ঞানের সাগর দূর্বিণ শাহ’র বার্ষিক উরস ও দোয়া মাহফিল উপলক্ষে দু’দিন দূর্বিণ টিলায় বসে ভক্ত-আশেকানদের মিলন মেলা। এ বছর স্বল্প পরিসরে হলে ও এর ব্যতিক্রম ঘটেনি। দেশের দূর-দূরান্ত থেকে ভক্ত-আশেকানরা উরসে এসে যোগদান করেছেন। ছাতক শিল্পকলা একাডেমি ও কনকচাঁপা খেলঘর আঁসরের শিল্পীবৃন্দ উরসে গান পরিবেশন করেছ। সমাপনী দিন বৃহষ্পতিবার শেষ রাতে শিরনী বিতরণ করা হয়েছে। উরসের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্বিণ শাহ’র পুত্র আলম শাহ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর কাউন্সিলর আফরোজ মিয়া, সাবেক মেম্বার শাহ ইলিয়াছ,শিল্পী অজিত কুমার দাস প্রমুখ। এসময় শফি উদ্দিন, দিলোয়ার হোসেন, মাসুক মিয়া, কালা শাহ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক তমাল পোদ্দার, আমির আলী, শিল্পী মুকুল দে জাহিদ হাসান সুহেল, টুটুল দেবনাথ সহ ভক্ত আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।




























